ওদের রক্তের গ্রুপ হলো রাজাকার

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৫১
পৌর শহরের আড়াই আনী বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, একাত্তরে যারা খুন-ধর্ষণ করেছে, তাদের রক্তের গ্রুপ হলো রাজাকার। আর যাদের রক্তের গ্রুপ রাজাকার, তাদের ক্ষমা নেই। দেশের মাটিতে রাজাকারদের বিচার হচ্ছে, হবেই। গতকাল সোমবার কৃষিমন্ত্রী শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম বলেছেন, তাদের সাথে আমাদের পার্থক্য হলো- আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করি, ওরা তা করে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, চেয়ারম্যান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুরের জেলা প্রশাসক জাকীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিম উকিল প্রমুখ।