বৃষ্টির দিন

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩০
মেঘের নদী ঐ যে আকাশ কালো বরণ ঢেউ কত যে জল ভাসছে কেবল জানো তোমরা কেউ! মেঘের সারি ধূসর পাহাড় অথই পাথার জল দিবারাত্রি ঝরায় বৃষ্টি কি যে করি বল? রাস্তা হলো নদী-দীঘি উঠোন যেনো পুকুর কাগজ দিয়ে নৌকা ভাসাই বৃষ্টি টাপুর-টুপুর। ঝরঝর ঝরছে ওরা যেনো বৃষ্টি ফুল সেই ফুলেতে হয় না মালা উঠোন নদীর কূল। বন্ধ হলো স্কুল যাওয়া বন্ধ হয় না খাওয়া তাজ ভাজা রান্নাবান্না বৃষ্টি জলে নাওয়া।