জল থৈ থৈ

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩০
গ্রীষ্ম আসে বর্ষা আসে আসে শরত্ বসন্ত কোনো ঋতু ভোলায় না মন বর্ষা ভেজায় এ মন তো। লাল সবুজের এ দেশ আমার সবুজ মাতে বৃষ্টিতে শাপলা হাসে পদ্ম হাসে সবাই হাসে সৃষ্টিতে। বিল ঝিল যে ডুবুডুবু জলে ভরা থৈ থৈ ডাকে বধূ হাঁসগুলো আয় ঘরে তৈ তৈ। আউশের ক্ষেত জুড়ে ধান কাটে কিষাণে টুপটাপ বাদলেরা পড়েছে রে কী শানে।