বিষ্টির তালে তালে

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩১
টুপটাপ টুপটাপ সারাদিন বিষ্টি বিষ্টির জল-গান শুনতে কী মিষ্টি! ঘাসপাতা বাঁশপাতা ভিজে হয় চকমক বিলপাড়ে বসে রয় ডানা ভেজা কানাবক। জল ভরা থই থই খাল নদী বিল ঝিল পথ ঘাট কাদাময়, হেঁটে যেতে পিচ্ছিল। ঘ্যাং ঘ্যাং ডাকে ব্যাঙ, একটানা ছন্দ বাতাসেরা ফেরি করে কদমের গন্ধ। বিষ্টিতে ভিজে ভিজে তরতাজা গাছ-বন বিষ্টির তালে তালে গান গায় এই মন।