প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩১আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩১
বিশ্ব মাঝে জলের ছবি
জল-সলিলে ভরা,
পানি-মাটি বায়ু-তাপে
পূর্ণ হয় ধরা।
সূর্য তাপে বাষ্প রাশি
হাওয়ায় ভেসে মেঘ,
ঘন হয়ে ঠাণ্ডা ছড়ায়
নাশে গতিবেগ।
এমনিভাবে বৃষ্টি ঝরে
মাঠ-প্রান্তর ভরায়
পানি চক্রের এমন খেলা
জগত্ মাঝে ছড়ায়।