আষাঢ় এলো

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩২
আষাঢ় এলো বাংলাদেশে ফুটছে কদম কেয়া, ফেরারি মেঘ বৃষ্টি ছড়ায় ডাকছে ভীষণ দেয়া। দূর পাহাড়ের ঝর্ণা বেয়ে নামছে আষাঢ় ঢল, পুকুর ডোবায় অথৈ জলে করছে টল-মল। আষাঢ় মাসে বুনবে চাষি ঠিক করেছে মন, চপল হাওয়ায় বৃষ্টি এলো পড়ছেরে শন শন! বিষটি মেয়ে ভিজায় খোকার স্কুলের বই, খাতা, ঝড়-তুফানে ভেঙে গেল খোকার রঙিন ছাতা! ছাতার জন্যে পাঠশালাতে কাঁদছে খোকা খুব, শাপলা বনে জলময়ূরী লেজ তুলে দেয় ডুব!