বৃষ্টি এলে যাই হারিয়ে মাঠ পেরিয়ে কাননদের
বৃষ্টিগুলো কোমল মনে হাততালি দ্যায় আনন্দের।
বৃষ্টি এলে কাজ থাকে না বাপ-চাচা আর মামাদের
হেঁসেলঘরে ভাজাপোড়া, খিচুড়ি হয় আমাদের।
মেঘের পানি বৃষ্টিটাকে টুকরো করে আটখানা
তরু-লতা, গাছ ও নদী খুশিতে সব আটখানা।
ভিজতে থাকে শার্ট-ফতুয়া, পাঞ্জাবি ও জামার শেষ
বৃষ্টি এসে দ্যায় ভিজিয়ে আকাশ-নদী আমার দেশ।
বৃষ্টি এলে আমরা সবাই নাও-ভেলাতে চড়ি
ইচ্ছে ছিলো আষাঢ় মাসের বৃষ্টিটারে ধরি।
