আষাঢ়ে

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৪
টানা মেঘ সাথে বেগ মেঘ দিবা-রাত্রি বাস-কার-রিকশায় ভিজে চলে যাত্রী। এই পড়ে ঝিরঝির, এই মেঘ ভারি কে-নেবে কোথা ঠাঁই করে তাড়াতাড়ি। ছাতাতেও মানে না তো ভিজে যায় পা-যে ছুটে চলে লোকজন যেতে হবে কাজে। পথ-ঘাট একাকার টানা মেঘ জলে ঘর-বাড়ি ডুবে এল না’য়ে পথ চলে।