কালোমেঘ

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৫
বর্ষাতে আজ আকাশ পুরো ফুটো, টাপুর টুপুর বিষ্টি ধারায় অবিরত ঝিল বিল ও ডোবায় লাফাইতেছে চিংড়ি মাছ আর পুটো। রিমঝিম ঝিম সুরে কাঁদে, দূরে নীল আকাশ, উঠোন জলে সাঁতার কেটে হাঁসের ছানা যাচ্ছে ছুটে গায়ে তাদের লাগছে যেনো দারুণ সুবাতাস। কাজল কালো মেঘে তবু আকাশ পুরো ছাওয়া, মাঝে মাঝে বিজলি দিলে কেঁপে উঠে আমার পিলে তবু চাই আপন মনে বর্ষা ফিরে পাওয়া।