বৃষ্টি পড়ে

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৫
মেঘ ভরা ঐ দূরের আকাশ মেঘ গুড় গুড় করে, এলোমেলো বইছে বাতাস বৃষ্টি শুধু পড়ে। কালো মেঘের আঁধার ছেয়ে আছে চতুর্দিক, দুপুর যেনো সাঁঝ হয়েছে তাই মনে হয় ঠিক। মাঝে মাঝে বিজলি ছটা ঝিলিক দিয়ে যায়— মাঠের কৃষক বজ্রপাতের শব্দে যে ভয় পায়।