বর্ষা এলো রিম ঝিম ঝিম ছন্দ তুলে তুলে বর্ষা এলো বকুল ফুলের গন্ধে দুলে দুলে। বর্ষা এলো নদ নদী ঘাট অথৈ জলে ভেসে বর্ষা এলো রঙধনু রঙ রৌদ্রে হেসে হেসে।