তোমাদের চিঠি থেকে

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৯
আমরা বড় ভাগ্যবান। স্বাধীন দেশে আমাদের জন্ম হয়েছে। যে দেশের নাম বাংলাদেশ। কৃষক, শ্রমিক, নারী-পুরুষ বীরের মত মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করছেন। আমরা পেয়েছি বাংলাদেশে, লাল-সবুজ পতাকা। আমরা আরও পেয়েছি সাতজন বীরশ্রেষ্ঠ, জাতীয় সংগীত, জাতীয় কবি, জাতীয় ফল, ফুল, পাখি, মাছ আর জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। এ আমাদের গর্বের অর্জন। নয় মাসে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে। অনেক ঘর-বাড়ি স্কুল-কলেজ, রাস্তাঘাট নষ্ট হয়েছে। শিশুরা বাবা-মা হারিয়েছে। একাত্তরের বীর মুক্তিযোদ্ধাসহ সবার প্রতি রইলো শ্রদ্ধা ও সালাম। আসরের ভাইবোনদেরও কুশল কামনা করি। মো. আল-আশিক (মূক ও বধির) পাঁচবিবি, জয়পুরহাট।