বর্ষাকাল

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৯
আমি নাবিলা ক্লাস ওয়ানে পড়ি, এখন বর্ষাকাল, আমি বর্ষাকাল পছন্দ করি। বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢেকে যায়। আমার মেঘলা দিন ভালো লাগে। আমি বৃষ্টিও পছন্দ করি। কিন্তু আমি বৃষ্টির চেয়ে মেঘলা আকাশ বেশি পছন্দ করি। মেঘলা আকাশে মেঘেরা ছুটাছুটি করে। মনে হয় ওরা বরফ পানি খেলছে। আমি যেমন জাকিয়া আপু, মুনিরা আপু, বুশরাহ আপু, মুনিয়া আপু আর মারুফার সাথে বরফ পানি খেলি, ওরাও তেমনি খেলা করে। আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। বৃষ্টি অনেক সুন্দর। মনে হয় যেন আকাশ কাঁদছে। কালো আর নীল রং পছন্দ করি। বর্ষকালও এ রকম। তাই আমি বর্ষাকাল পছন্দ করি। বর্ষকাল এদেশকে স্নিগ্ধ রূপে সাজায়। তাই বর্ষা আমার প্রিয় ঋতু। নাবিলা মাহজাবিন প্রথম শ্রেণি রিলায়েন্স, ঢাকা।