টেক্সটাইল শিল্পের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় দক্ষ ও শিক্ষিত জনশক্তি জোগান দেয়া সম্ভব হচ্ছে না। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা এখন সময়ের দাবি। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ। এই প্রতিষ্ঠানে চারটি বিষয়ে পড়াশোনা করানো হয়। এছাড়া বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চালু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি প্রতিষ্ঠান এটি। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হলো তৈরি পোশাক। এ শিল্প বিশ্ববাজারে সুনাম অর্জনের পাশাপাশি সৃষ্টি করেছে লাখ লাখ লোকের কর্মসংস্থান। সঙ্গে যুক্ত হয়েছে বস্ত্র প্রকৌশলবিদ্যার উন্নতি। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশে যেখানেই বস্ত্রের সংশ্লিষ্টতা আছে, সেখানেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মস্থল।
বিদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিপুল চাহিদার কারণে কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশে মাইগ্রেশনের মাধ্যমে প্রতিবছর প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিদেশে পাড়ি জমাচ্ছেন।’ সরকারি-বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানে বস্ত্র প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। এগুলো হলো- ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ, নয়ারহাট, সাভার- [email protected], বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়- www.butex.edu.bd, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী- btec.jimdo.com, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা- www.pabtec.gov.bd, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি, টাঙ্গাইল- titangail.gov.bd, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল- www.arstecb.com।
