আমাদের ক্যাম্পাস

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৪৪
জিলফুল মুরাদ শানু \ ২০০৬ সালে স্থাপিত হয় রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ। বর্তমানে স্বপ্নের চাইতেও বেশি অগ্রসর স্কুলটি। এখানে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাসহ তিনটি বিভাগ চালু আছে। স্কুলে বর্তমানে প্রায় ১৩৭০ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে অভিজ্ঞ শিক্ষক। স্কুলটির অবকাঠামো ও পরিবেশ যেকোন পথিকের নজর কাড়ে। খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে চলেছে স্কুলটি। এ স্কুলে আছে একটি চৌকস স্কাউট ও গার্লস গাইড দল। স্কুলের একাধিক অভিভাবকের সঙ্গে কথা বলে এসব বিষয়ে সত্যতা যাচাই করা হয়েছে। স্কুলের এ ঐতিহ্যের পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর প্রচেষ্টা, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সহযোগিতা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এই স্কুলের বহু ছাত্র-ছাত্রী। বর্তমানে অধ্যক্ষ হাসিবুর রহমানের পরিচালনায় একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার স্নেহের পরশে ছাত্র-ছাত্রীরা অধ্যয়নরত আছে। আব্দুর রহমান ১০ম শ্রেণি (বিজ্ঞান), রোল নং-১ ২০০৬ সাল থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি সামনের দিকে আরো সুনামের সঙ্গে ভালো ফলাফলে অবদান রাখবে এটা আমার প্রত্যাশা। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানকে দেশের প্রথম সারির উচ্চ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। হুমায়রা বিনতে কবীর ৯ম শ্রেণি (বিজ্ঞান), রোল নং-১ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা খুবই জরুরি। আমি চাই আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা থাকুক। যার মাধ্যমে ইন্টারনেট সেবাগুলো পেতে সহজ হবে। আমার বিদ্যালয়টি ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে। সেই সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। হাওলাদার মুনমুন ৮ম শ্রেণি (বালিকা), রোল নং-১ আমি আমার বিদ্যালয়টি সবদিক থেকে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। শিক্ষা, বিনোদন, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ সকল দিক থেকে সমভাবে কৃতিত্বের সঙ্গে এগিয়ে যাক এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরা অবদান রাখুক এটাই আমার প্রত্যাশা। আমি এই বিদ্যালয়টিকে ঢাকাবাসীর অহংকার হিসেবে দেখতে চাই। জান্নাতুল ফেরদৌস ৭ম শ্রেণি, রোল নং-১ ফলাফলের দিক থেকে আমাদের স্কুল সব সময় ভালো করে। আমরা বিদ্যালয়টিকে সব সময় ভালো ফলাফলের সেরা বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেই সাথে বিদ্যালয়ের সকল ধরনের সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসফর প্রভৃতি কর্মকাণ্ড দেখতে চাই। আমাদের স্কুলের পরিবেশ আরো ভালো দেখতে চাই। মুনীরা ইসলাম ৬ষ্ঠ শ্রেণি, রোল নং-১ আমি আমার বিদ্যালয়ে ক্যান্টিন, ফুলের বাগান, পাঠাগার ও বিজ্ঞানাগারের আরো উন্নয়ন চাই। এছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেই সাথে বিদ্যালয়টি এই অঞ্চলের সেরা স্কুল হিসেবে গড়ে উঠুক। যাতে করে আমরা আমাদের এই স্কুলকে নিয়ে গর্ব করতে পারি।