জোকস

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২০:১৭
 প্রেমিক-প্রেমিকার মধ্য তুমুল ঝগড়া চলছে। এক পর্যায়ে প্রেমিকা তার প্রেমিককে বলল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জীবনেও শান্তি পাবে না, সারা জীবন কষ্টে কষ্টে কাটবে। এই শুনে প্রেমিক বলল, যেকোনো একটা কথা বলো; তুমি কি সত্যি সত্যি আমাকে চলে যেতে বলছ নাকি তোমাকে বিয়ে করার কথা বলছ!  স্নায়ুযুদ্ধকালীন সময়ে বিরাট এক আবিষ্কার করে বসলেন মস্কোর বিজ্ঞানীরা। নেচে-গেয়ে তাঁরা নিজেদের সাফল্য উদ্যাপন করছিলেন। এমন সময় একটা ফোন এল। ‘এই চুপ চুপ! সবাই চুপ! প্রধানমন্ত্রী ফোন করেছেন!’ বললেন বিজ্ঞানীদের প্রধান। ‘জি স্যার, আমরা মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছি। বিজ্ঞানের জন্য এ এক বিশাল অর্জন! জি স্যার, জি স্যার! কী বললেন স্যার? (ভ্রু কুঁচকে) স্যার এটা তো খুবই কঠিন! আমরা পারব কি না জানি না। তবে আজ থেকেই গবেষণা শুরু করছি।’ বলে ফোন রাখলেন বিজ্ঞানীদের প্রধান। মুখ গোমড়া করে বললেন, ‘সহকর্মীরা, প্রায় অসম্ভব একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। প্রধানমন্ত্রী বললেন, আমরা তো মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছি। এবার সরকারি দলে বুদ্ধিমান প্রাণী খুঁজে বের করতে হবে!’  একদিন এক লোক বসে ছিল নদীর ধারে। হঠাত্ নদীর তীরে পড়ে থাকা ছোট্ট একটা চেরাগের দিকে চোখ গেল তার। আর সেটা ঘষতেই বেরিয়ে এল এক দৈত্য। লোকটি দৈত্যর কাছে জানতে চাইল, তুমি কত দিন ধরে আছ এই চেরাগের মধ্যে। দৈত্য বলল, ৫০০ সেকেন্ড। লোকটি বলল, তা কী করে হয়। আমি নিজেই তো এখানে বসা এক ঘণ্টার বেশি সময়। দৈত্য বলল, আমার সেকেন্ড তো তোমার সেকেন্ডের মতো নয়। আমার এক সেকেন্ড মানে বিশ বছর। ও আচ্ছা। তা তোমার টাকার মূল্য কত? মানে তোমার এক টাকা মানে আমাদের কত টাকা? দৈত্য বলল, আমার এক টাকা দিয়ে তুমি দশ লাখ টাকার সমান জিনিস কিনতে পারবে। লোকটি বলল, আমার খুব কোটিপতি হবার শখ। তা দাও না আমায় দশটা টাকা এনে। দৈত্য বলল, ত্রিশ সেকেন্ড অপেক্ষা করো। আমি নিয়ে আসছি!