নূরুল ইসলাম খলিফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি উইং-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্পোরেট বিনিয়োগ বিভাগ ও মানব সম্পদ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআিরএ)-এর ডাইরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেন।-প্রেস বিজ্ঞপ্তি
