বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলে মামলা করেছেন মুম্বাইস্থ এক ব্যবসায়ী। তিনি মামলায় উল্লেখ করেছেন, নতুন বছর উপলক্ষে আয়োজিত মুম্বাইস্থ এক পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে মল্লিকা যে ধরনের নাচ প্রদর্শন করেছেন তা পুরোপুরি অশ্লীল। এই মামলায় মল্লিকার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বের হয়েছে। যার জন্য আগামী ১৯ তারিখের মধ্যে মল্লিকাকে আপিল বিভাগে আবেদন করতে হবে। তবে মামলাকারী জামিনহীন মামলার আবেদন জানিয়েছেন।
