জগন্নাথপুরে নিহতের ঘটনায় বাস ভাঙচুর

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩০
জগন্নাথপুরে বাস চাপায় মহিলা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৮টি বাস ভাংচুর করায় জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, বাসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। নিহতের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, বাস চালক গ্রেফতার না হওয়া পর্যন্ত বাস চলতে দেয়া হবে না।