পর্নোগ্রাফি আইনে প্রকৌশলী গ্রেফতার

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩০
বাগেরহাট এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে বাগেরহাট মডেল থানা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়া সদর থানা পুলিশ শহরের দশানী ক্রস রোড এলাকায় ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করে। কুষ্টিয়া সদর থানার ওসি মো: মশিউর রহমান মুঠোফোনে জানান, গ্রেপ্তার হওয়া হাসানুজ্জামান কুষ্টিয়া থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলার আসামি। কুষ্টিয়া থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বাদি হয়ে রবিবার হাসানুজ্জামানসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনের নামে মামলাটি দায়ের করেন। হাসানুজ্জামান কুষ্টিয়ার হাটশহুরীপুর এলাকার শাবান আলী প্রামাণিকে’র ছেলে।