রংপুরে ৩৪ মুক্তিযোদ্ধাকে রাকাবের সম্মাননা

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩০
রংপুর বিভাগের ৩৪ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। সোমবার রংপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক প্রফেসর ড. মদন মোহন দে এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক মিসেস রেজিনা রাজ্জাক। অনুষ্ঠানে ৩৪ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে (৯ জন বীর বিক্রম, ৪ জন বীর উত্তম এবং ২১ জন বীর প্রতীক) ব্যাংকের পক্ষ থেকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন: বীর বিক্রম- মোঃ আব্দুল মজিদ, মোঃ শওকত আলী, মেজর (অব.) মেজবাউদ্দিন আহমেদ; বীর উত্তম- মোঃ বদিউল আলম; বীর প্রতীক - কাজী মোঃ আকমল আলী, লে. কর্নেল (অব.) নজরুল হক, মোঃ মাজাহারুল হক, আতাহার হোসেন, ল্যান্স নায়েক আব্দুল মজিদ, ক্যাপ্টেন আজিজুল হক, তারামন বিবি, মোঃ আব্দুল হাই সরকার, মাহবুব এলাহী রঞ্জু, ল্যান্স নায়েক আব্দুল মান্নান, মহসিন আলী সরকার, হাবিলদার সৈয়দ খান, নায়েক সুবেদার সাইদুর রহমান।