ফুলবাড়ীয়া মহিলা মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে শিক্ষক ও ছাত্রীরা। উপজেলা সদরের ফুলবাড়ীয়া মহিলা মহাবিদ্যালয়ের দেড় কোটি টাকার একটি নতুন ভবন মঞ্জুর হয়। ভবন নির্মাণের প্রাথমিক কার্যাবলী শেষ হয়েছে। স্থানীয় একজন সংসদ সদস্যের নির্দেশে ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে এমন অভিযোগের প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে শিক্ষক ছাত্রীরা মানববন্ধন করে। বক্তব্য রাখেন মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলী সরকার, রুহুল আমীন, কামরুজ্জামান, অছেক বিল্লাহ শামীম, শিক্ষক এটিএম মহসীন শামীম, সাবিনা ইয়াসমিন, সাদিয়া আফরিন প্রমুখ।
