সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৪
সোনাইমুড়ী পৌরসভায় নব নির্বাচিত কাউন্সিলর নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপি’র চার জন, আওয়ামী লীগের একজন, জামায়াতের দুই জন, জাতীয় পার্টি একজন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা আসনের তিনটি ওয়ার্ডে তিনজনই সাবেক কাউন্সিলার পুনঃনির্বাচিত হয়েছেন। সোনারগাঁওয়ে আলোচনা সভা সোনারগাঁও সংবাদদাতা \ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর শততম জন্মদিন উপলক্ষে সোনারগাঁওয়ে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশাররফ, সাধারণ সম্পাদক অসিত কুমার দাস। গোয়ালন্দে বৃক্ষ মেলা উদ্বোধন গোয়ালন্দ সংবাদদাতা \ সোমবার রাজবাড়ীর গোয়ালন্দে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। মোহনগঞ্জে কৃষি মেলা উদ্বোধন মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার কৃষি মেলা উদ্বোধন করা হয়। স্থানীয় শহীদ আলী উছমান শিশু পার্কে অনুষ্ঠিত আলোচলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলাম মাফিজ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহবুবুন্নবী শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা আব্দুল গনি। দাগনভূঞায় বন বিভাগের চেক বিতরণ দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ দাগনভূঞা উপজেলার ৮ কিলোমিটার বনায়ন পরিচর্যায় ৪৯ জন উপকারভোগীর মাঝে সোমবার স্থানীয় বিআরডিবি হলে ২০ লক্ষ ৬৬ হাজার ৪৫৬ টাকার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণী অনুষ্ঠানে ফেনী বন বিভাগের সহকারী বন সংরক্ষণ আব্দুল করিম, দাগনভূঞা উপজেলা ফরেষ্ট রেঞ্জার জীবন কৃষ্ণ দাস, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন। ত্রিশালে ছাত্রীদের উপবৃত্তি প্রদান ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফাণ্ড-এর আর্থিক সহায়তায় স্নাতক পাস ও সমমান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠান সোমবার ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজা আলী। বানিয়াচংয়ে বখাটের কারাদণ্ড বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা \ বানিয়াচংয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে এক বখাটেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আলম। সোমবার কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কাঠালিয়ায় জাতীয় যুব সংহতির সভা কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় জাতীয় পার্টি (জেপি) যুব সংহতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব সংহতির উদ্যোগে এক আলোচনা সভা সোমবার উপজেলা দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। উপজেলা যুব সংহতির আহবায়ক মোস্তাফিজুর রহমান সিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মো. মামুন হাওলাদার, যুব সংহতি নেতা শিপন সিকদার। নাগরপুরে ছাত্রদলের কমিটি গঠন নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম (নবা), গোলাম মোস্তফা গোলামকে সিনিয়র যুগ্মআহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের মোঃ শফিকুল ইসলাম, মোঃ জামাল হোসেনকে সিনিয়র যুগ্মআহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম (রাশেদ) সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান খান কমিটির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিশালে ছাত্রীদের উপবৃত্তি প্রদান ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের আর্থিক সহায়তায় স্নাতক পাস ও সমমান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠান সোমবার ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজা আলী। মুক্তাগাছায় উপজেলা ভাইচেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পীর সাফল্য ও ব্যর্থতার ৫ বছর উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সন্মেলন । মুক্তাগাছা উন্নয়নে নিরপেক্ষতা বজায় রেখে ক্রীড়া, শিক্ষা, পানীয় জলের সমস্যা সমাধান, বিদ্যুত্, সাংস্কৃতিক উন্নয়ন ছাড়াও সকল ক্ষেত্রে উন্নয়নের সুবিধা সৃষ্টি করার চেষ্টা করেছেন । মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা কলেজে নবীন বরণ মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা (রাঃ) কলেজে ছাত্র/ছাত্রীদের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান মঙ্গলবার সৈয়দ শাহ মোস্তফা (রাঃ) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক আসাদুল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার কলারোয়া থানা পুলিশ উপজেলার খোরদো গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গ্রামবাসীরা জানান, খোরদো গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে শাহ আলম গত ২০০৮ সালে বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাটি গ্রামের নূরুল শেখের মেয়ে নূপুরকে বিয়ে করে। বর্তমানে তাদের দুই বছর বয়সের একটি পুত্র সন্তান আছে। হোসেনপুরে বীমা মৃত্যু দাবির চেক হস্তান্তর হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা \ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: হোসেনপুর সাংগঠনিক অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বীমা মৃত্যুদাবি পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জ জোনাল অফিস ইনচার্জ এসএম জিয়াউর রহমানের সভাপতিত্বে চেক হস্তান্তর করেন হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল কাদির স্বপন। মধুপুর কলেজের ছাত্রী উপবৃত্তি প্রদান গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সরকার এই প্রথম ডিগ্রি পর্যায়ে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মধ্যে উপবৃত্তি প্রদান শুরু করেছে। মঙ্গলবার টাঙ্গাইলের মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজে আনুষ্ঠানিকভাবে শতাধিক ছাত্রীর মধ্যে সাড়ে চার হাজার টাকা করে এ উপবৃত্তি বিতরণ করা হয়। অধ্যক্ষ মোন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু। বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ। গোমস্তাপুরে বিএনপি’র জনসভা গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব খাইরুল আলম নাটু মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোমবার রহনপুর ডাকবাংলো মাঠে জনসভা হয়। গোমস্তাপুর থানা ও রহনপুর পৌর বিএনপি আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য খুরশিদ আলম বাচ্চু। শোভাগঞ্জ ডিগ্রী কলেজের নবীন বরণ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলার শোভা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। সোমবার কলেজ চত্বরে সাবেক প্রধান শিক্ষক নেপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী। নাচোলে নারী উন্নয়ন ফোরাম গঠন নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ নাচোলে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি), স্থানীয় সরকারের সহযোগিতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ আমিনুল ইসলাম। ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম সামছুদ্দিন। নরসিংদীতে জাতীয় মত্স্য সপ্তাহ পালন নরসিংদী প্রতিনিধি\ সোমবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা মত্স্য কর্মকর্তা চৌধুরী মোঃ আব্দুল ফারাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুরাইয়া বেগম। মেহেরপুরে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে ব্র্যাকের আয়োজনে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কবি নজরুল ইসলাম শিক্ষা মঞ্জিল স্কুলে সদর উপজেলার ৮টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্র্যাকের ম্যানেজার মশিউর রহমান। হোসেনপুরে প্রতিবন্ধী স্কুলের সনদ বিতরণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা সদরে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রতিবন্ধী স্কুলে সোমবার শিক্ষক ও কর্মচারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার মো:আবুল কালাম আজাদ উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আজহার আলী মিঞা, জেলা রেজিস্টার অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম। ভালুকায় ফলদ বৃক্ষ মেলা শুরু ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনের ফলদ বৃক্ষ মেলা। স্থানীয় কৃষি বিভাগ আয়োজিত ওই মেলা উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন, অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি, উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি। ভেড়ামারায় বৃক্ষ মেলা উদ্বোধন ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ সোমবার কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে ডাকবাংলো চত্বরে বৃক্ষ মেলা উদ্বোধন, র্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার এস এম হাসানুজ্জামান। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।