সিজেএফডির নির্বাচন

সভাপতি সায়েম সম্পাদক মুজিব

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৫
চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি)র বার্ষিক সভা ও নির্বাচন সমপ্রতি তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। এতে এম. সায়েম টিপুকে (কালের কণ্ঠ) সভাপতি ও মুজিব মাসুদকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ২০১৩-২০১৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি এনামুল হক (দি ডেইলি ষ্টার), যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন (বাসস), অর্থ সম্পাদক শিবু কান্তি দাশ (পূর্বকোন), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকল্যাণ সম্পাদক তৌহিদুর রহমান (দিগন্ত টিভি)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোস্তফা কামাল (ইউএনবি), অনুপ খাস্তগীর (বাসস), সাইদুল ইসলাম (ইত্তেফাক), মোমেনা আক্তার পপি (আলোকিত বাংলাদেশ), মোশাররফ হোসেন (আমার দেশ) নির্বাচিত হয়েছেন।