আজ ১০ জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লার ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ, ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ বুধবার সকাল ৯টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ, সকালে মরহুমের পূর্ব খাবাসপুরের বাসভবনে কোরানখানি, এতিমখানায় খাদ্য বিতরণ, অম্বিকা মেমোরিয়াল হলে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে মরহুমের আত্মার মাগফেরাত কামনা শেষে তার দীর্ঘ কর্মময়জীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। মরহুমের গ্রামের বাড়িতেও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলকে অংশগ্রহণ করার জন্য শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
