কুমিল্লার মেঘনায় গাজী ফাউন্ডেশন আয়োজিত পল্লব স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ৮নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাল দল। সোমবার হরিপুর গ্রামে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে লাল দল ৩-০ গোলে সবুজ দলকে হারায়। টুর্নামেন্ট সেরা আরিফ দুই গোল করেন, অন্যটি আত্মঘাতি গোল।
এর আগে সেমিফাইনালে লাল দল টাইব্রেকারে ৩-২ গোলে মোজাফফর আলী উচ্চ বিদ্যালয়কে ও সবুজ দল ৩-০ গোলে ফুলকুঁড়িকে ফাইনালে উঠেছিল। ফাউন্ডেশন সভাপতি শফিক কলিমের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন।
উপস্থিত ছিলেন ৮নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ, সমাজসেবক আতাউর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গাজী আজহারুল হক, গাজী মাজহারুল হক, রুহুল আমিন, সোহেল।
