প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলারুশে তার সফর সংক্ষিপ্ত করে ১১ জুলাইয়ের পরিবর্তে বুধবার দেশে ফিরে আসছেন। আজ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নতুন সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ৯ জুলাই স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় বেলারুশ ত্যাগ করবেন এবং ১০ জুলাই বেলা ১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে গতকাল বেলারুশে পৌঁছান। এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান বেলারুশ সফরে গেলেন। গত বছরের নভেম্বরে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াচনিকোভিচের ঢাকা সফরের পর তিনি এই সফরে গেলেন।
