রমজান মাসে খুলনাঞ্চলকে লোডশেডিংমুক্ত রাখতে প্রস্তুতি নেয়া হচ্ছে। বিদ্যুত্ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে সন্ধ্যার পর ওয়েল্ডিং কারখানাসহ ভারি শিল্প প্রতিষ্ঠান চালু রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুত্ উত্পাদনের সঙ্গে সম্পৃক্ত বিদ্যুত্ উন্নয়ন বোর্ড খুলনার ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আজ বুধবার থেকে পুনরায় চালু হতে পারে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক (কারিগরি) জি. কে পান্ডে জানিয়েছেন, সন্ধ্যার পর যাতে ওয়েল্ডিং মেশিন ও অন্যান্য মেশিনারিজ না চালানো হয় সে জন্য বিদ্যুত্ বিভাগ তদারকি করবে।
