জাতীয় পার্টি-জেপির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দলের কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার হোসেন মঞ্জু জেপি’র চেয়ারম্যান ও শেখ শহীদুল ইসলাম মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রেসিডিয়াম সদস্য পদে ১১, অতিরিক্ত মহাসচিব পদে ১, ভাইস-চেয়ারম্যান পদে ৯, যুগ্ম-মহাসচিব পদে ১১, সাংগঠনিক সম্পাদক পদে ১ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনকে নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেপি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত কেন্দ্র ১৫ সাল মেয়াদে দায়িত্ব পালন করবে।
প্রেসিডিয়াম সদস্য পদে রয়েছেন- আব্দুর রহিম, বেগম তাসমিমা হোসেন, শাহ রফিকুল বারী চৌধুরী, সাবেক সংসদ সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, কর্নেল (অব.) আব্দুল লতিফ মল্লিক, আজম খান, মফিজুল হক বেবু, মিসেস আমেনা বারী, আবু সাঈদ খান, এ্যাড. বদরুদ্দোজা আহমেদ সুজা ও এজাজ আহমেদ মুক্তা। অতিরিক্ত মহাসচিব পদে সাদেক সিদ্দিকী পুনর্নির্বাচিত। ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন-শেখ মো. জয়নাল আবেদীন, আজিজ বাঙাল, মীর হারুনুর রশিদ হারুন, নাজমুন্নাহার বেবী, হায়দার আলী চৌধুরী, মাহিম হোসেন, মীর মোশারফ হোসেন মিরন, আশরাফুল ইসলাম ও শরিফ শফিকুল হামিদ চন্দন।
যুগ্ম-মহাসচিব পদে রয়েছেন- জামিলুল হক বকুল, খলিলুর রহমান খলিল, মনিরুল হক জমাদ্দার, ইফতেখার আহমেদ লিমন, আলহাজ্ব আব্দুল আলী, মাহবুবুর রহমান লিপটন, এম. এ কাইয়ুম, আফজাল হোসেন, খন্দকার শাহিন আলদ্বীন রিজভী, গাজী আমিনুর রহমান রতন ও মহসিন হোসেন বাবলু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল খায়ের সিদ্দিকী আবু। শহীদুল ইসলাম শানু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা), আলহাজ্ব মো. আব্দুল্লাহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম), সৈয়দ সালাহ উদ্দিন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী), ফতেহ আলী টিপু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা), আলহাজ্ব মো. নজরুল ইসলাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) ও ফজলে করিম পল্লব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) নির্বাচিত হয়েছেন। আব্দুস সালাম বাহাদুর-অর্থ সম্পাদক, সিদ্দিকুর রহমান টুল-যুগ্ম অর্থ সম্পাদক, আমিনুল ইসলাম তপন-প্রচার সম্পাদক, কে এম. মজিবুর রহমান মজনু-প্রকাশনা সম্পাদক, গোলাম সারোয়ার জমাদ্দার-যুগ্ম প্রকাশনা সম্পাদক, এম. সালাহ উদ্দিন আহমেদ-দপ্তর সম্পাদক, জীবনকৃষ্ণ বৈরাগী-যুগ্ম দপ্তর সম্পাদক, মো. আব্দুল হালিম-কৃষি বিষয়ক সম্পাদক, মিসেস ফাতেমা আজিজ-যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক, আবুল হোসেন-ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান বেলাল-যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর আলম প্রধান-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, শামসুন্নাহার রানু-যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, এ্যাড. বাবর আলী-আইন বিষয়ক সম্পাদক, এ্যাড. জয়নুল আবেদীন বকুল-যুগ্ম আইন বিষয়ক সম্পাদক, রুহুল আমিন-শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক, শেখ আলাউদ্দিন-যুগ্ম শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম-যুব বিষয়ক সম্পাদক, মরিয়ম আক্তার সুরমা-যুগ্ম যুব বিষয়ক সম্পাদক, জাহানারা আরজু-মহিলা বিষয়ক সম্পাদক, লাকী রহমান-যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য কামরান হোসেন চৌধুরী-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাহফুজুর রহমান-যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল মান্নান বাবু-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, ওয়াকিল আহমেদ ওকাল-যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, হুমায়ুন কবির তালুকদার রাজু-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, রোকেয়া আক্তার খানম রঞ্জু-যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এ্যাড. এনামুল ইসলাম রুবেল-শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান বাবলু-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, রিজিয়া বেগম প্রামাণিক-যুগ্ম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, শাহিন আজাদ-পরিবেশ বিষয়ক সম্পাদক, আমিনুর রহমান-যুগ্ম পরিবেশ বিষয়ক সম্পাদক, নুরুল ইসলাম মিয়া খান-মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মো. শহিদুজ্জামান-যুগ্ম মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। কেন্দ্রীয় সদস্য পদে রয়েছেন- নূর বক্স, এ্যাড. আলী আহমেদ খান মিলু, এ্যাড. আবু বকর সিদ্দিক, আব্দুস সাত্তার, মনির হোসেন কমল, আইয়ুব আলী ফনু, এ্যাড. শম্ভুনাথ পাড়ৈ, আব্দুল ওহাব তালুকদার, আবুল কাশেম, এম. এ জামাল সরকার মিন্ট, মো. জাফরুল্লাহ, ডা. বেলাল মৃধা, মনির রেজা খান, আব্দুল মজিদ সরকার, সাব্বির আহমেদ করিম ও ইউসুফ আলী আখন্দ।
এছাড়াও জাহাঙ্গীর আলম প্রধানকে আহ্বায়ক ও আমিনুল ইসলাম তপনকে সদস্য সচিব নির্বাচিত করে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন করা হয়েছে বলে জেপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
