পুকুরে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:৫১
বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন কবি নজরুল কলেজের প্রথম বর্ষের ছাত্র রিফাত (১৭)। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিকালে তারা কয়েক বন্ধু মিলে কাজলা ঝিলপাড়ে গোসল করতে যায়। সাঁতার না জানায় রিফাত ডুবে যায়। বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।