কিশোরগঞ্জ
বর্ষাবরণ উপলক্ষে আমরা ক’জন শিল্পী-কবি আয়োজন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৬ জুলাই সন্ধ্যায় সমবায় ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর কবি মো. আশরাফ। অনুষ্ঠানের শুরুতেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রয়াত শিল্পী কিশোরগঞ্জের কৃতী সন্তান বিপুল ভট্টাচার্য স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন কবি বাঁধন রায় ও অশোক পাল। কবি বাঁধন রায় ও কবি সুভাষ রায়ের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন আবুল এহসান অপু, সুবর্ণা দেবনাথ, মধুশ্রী রায়, শরদিন্দু বিশ্বাস, গৌতম দেবনাথ ও সৌরভ সাহা। সংগীত পরিবেশন করেন মিজানুর রহমান, অশোক পাল, ফয়সাল হায়দার, সৈয়দ নূরুল আওয়াল, বাবুল ভুঁইয়া, মনোজ দেবনাথ, তুলি দেবনাথ, অমৃতি, নিভৃতি, তনুশ্রী, টিপটিপ চৌধুরী, নাদমান সাজিদ খান, সাদমান আবিদ খান, শেখ ওয়ালীউল্লাহ, মনীষা রায় মিতু ও প্রতীতি বিশ্বাস তিথি। নৃত্য পরিবেশন করেন রত্না। তবলায় সহযোগিতা করেন প্রশান্ত।
