নাচে গানে সংবর্ধনা প্রদান

আপডেট : ১০ জুলাই ২০১৩, ১৯:২৩
চট্টগ্রাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও বিবিএ (অনার্স) শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন শিক্ষা ও সমাজ সেবায় ইউনেস্কো অ্যাওয়ার্ড অর্জন করায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিদেরকে ফুল দিয়ে বরণ, প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে কলেজের পক্ষ থেকে সম্মান স্মারক প্রদান এবং নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। গত ৬ জুলাই কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও মোস্তফা গ্রুপের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। গানে গানে নৃত্য পরিবেশন করে মিলনায়তনে দর্শনার্থীদের মাতিয়ে তোলে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আয়াছ। সমগ্র অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক মাঈন উদ্দিন আহমদ ও অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।