গাইবান্ধা
গাইবান্ধায় শিশুদের সাংস্কৃতিক উত্সব উপলক্ষে সম্প্রতি লোক নৃত্য ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিভাগে গাইবান্ধার সাত উপজেলার ২৮ জন প্রতিযোগী অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রেবেকা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অমিতাভ দাশ হিমুন।
