মাগুরা
মাগুরা কালেক্টরেট ময়দানে সম্পাহব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান গত ৭ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদ আহম্মদ। অনুষ্ঠানে বৃক্ষমেলায় সেরা স্টল বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। বৃক্ষমেলায় হাজার হাজার লোকের সমাগম ঘটে। তারা বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষের চারা ক্রয় করেন। সমাপনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাগুরা জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও বন বিভাগ যৌথভাবে এই বৃক্ষ মেলার আয়োজন করেছিল। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
