গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২০:২৬
গভীর জলে স্বাচ্ছন্দে সাঁতার কাটার জন্য কিংবা ডুবুরীদের কাজের সুবিধার জন্য প্রায়শই বিশেষ এক ধরনের জুতা বা ফিন ব্যবহার করতে দেখা যায়। পানির মধ্যে এই ফিন পড়ে চলাফেরা করাটা বেশ সহজসাধ্য হলেও স্থলভাগে এটি পড়ে হাঁটাচলা করাটা বেশ কষ্টসাধ্যই বটে। অথচ হাঁটার অযোগ্য এই ফিন পড়ে রীতিমতো হার্ডলস দৌড়ের (যেখানে দৌড়ানোর সময় প্রতিযোগিকে বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়) রেকর্ড গড়েন জার্মানির ম্যারেন জ্যাঙ্কার। ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বিষয়ক জার্মানির একটি টেলিভিশন শো’র সেটে ফিন পড়া অবস্থায় মাত্র ২২.৩৫ সেকেন্ডে ১০০ মিটার হার্ডলস দৌড় সম্পন্ন করে প্রায় অসম্ভব এই রেকর্ডটি গড়েন জার্মান তরুণী ম্যারেন জ্যাঙ্কার।