‘মিডিয়া গসিপ’-এর দ্বিতীয় সিজনে শম্পা ও পিয়া

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২০:৫১
একুশে টিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘মিডিয়া গসিপ’ প্রথম সিজনের ২০০ পর্ব শেষ করে দ্বিতীয় সিজনের প্রচার শুরু করেছে। আর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব প্রচার হবে ১১ জুলাই রাত ৮টা ২০ মিনিটে। তানভীর তারেকের গ্রন্থণা ও সঞ্চালনায় এবারের পর্বের হট সিট অতিথি হিসেবে থাকছেন তরুণ দুই মডেল ও অভিনেত্রী। একজন ‘চোরাবালি’ চলচ্চিত্রের অভিনেত্রী ও র্যাম্প মডেল পিয়া অন্যজন সুপার হিরো-সুপার হিরোইন বিজয়ী অভিনেত্রী শম্পা। নতুনদের ক্ষেত্রে চলচ্চিত্রে কী ধরনের সমস্যা ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেগুলোই অকপটে বলেছেন এই দুই নবাগতা। পাশাপাশি নতুন অভিনেত্রী হিসেবে নিজেদের স্ট্রাগলের কথাও বলেছেন তারা। পরিচিত অনেকের নাক সিঁটকানোর পরও কেন পিয়া চলচ্চিত্রে এলেন সেই গল্প বলেছেন অকপটে। পিয়া নিজের প্রেমের সরল স্বীকারোক্তিও করলেন ‘মিডিয়া গসিপ’-এ। পাশাপাশি পরিচালক সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্রে শম্পাকে রাখার কথা দিয়েও কেন অন্যদের নিয়ে ছবি তৈরি করছেন তার ব্যাখ্যা দিলেন শম্পা। এ ছাড়াও দ্বিতীয় সিজনের ‘মিডিয়া গসিপ’-এর নিউজ ফ্ল্যাশ, হলিউড বলিউড গসিপ, মিডিয়া ফোকাসসহ বেশ কিছু নতুন সেগমেন্ট যোগ করা হয়েছে। ‘মিডিয়া গসিপ’ যথারীতি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন। নতুন সিজনের ‘মিডিয়া গসিপ’ প্রসঙ্গে প্রযোজক শাহীন বলেন, ‘এবারের মিডিয়া গসিপের পুরো আঙ্গিকটাই পরিবর্তন করা হয়েছে। সেট, অনুষ্ঠান, কনটেন্ট সবকিছুতেই বৈচিত্র্য থাকবে। কারণ এই অনুষ্ঠানটি শুরুর পর থেকে আজ বিভিন্ন চ্যানেল মিডিয়া গসিপকে নকল করে একাধিক অনুষ্ঠান শুরু করে। তাই সেই বৈচিত্র্য আনতেই আমরা আবারও নতুনভাবে ঢেলে সাজাচ্ছি।