১ মাসের শুটিংয়ে মালয়েশিয়ায়

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২০:৫১
এই তো ক’দিন আগে ‘দাবাঙ’ ছবির জন্য টানা ১ মাস শুটিং শেষে ঢাকা ফিরলেন। ফিরতে না ফিরতেই আবারও রওয়ানা হয়েছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগুনের চোখে প্রেম’ ছবিতে অভিনয়ের উদ্দেশ্যে আজই বাংলাদেশ ছাড়বেন তিনি। টানা ১ মাস মালয়েশিয়ায় শুটিংয়ের মধ্য দিয়ে এই চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিং শেষ হবে। জায়েদ খান বলেন, ‘ঢাকায় এই ছবির ৭ দিনের কাজ শেষ করলাম। বাকি কাজ পুরোটাই হবে মালয়েশিয়ায়। সেই উদ্দেশ্যে পুরো একটি টিম আমরা আজই রওয়ানা হচ্ছি। ছবির পুরো শুটিং শেষ করে একমাস শেষে ফিরব।’ নিজের অন্যান্য চলচ্চিত্র প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘এরইমধ্যে সেন্সরে জমা হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটি। আশাকরি এই ঈদেই ছবিটি মুক্তি পাবে। তবে সিনেমায় মুক্তি নিয়ে অনেক টেনশনে আছি, কারণ ডিজিটাল হল হলো ৮২টির মতো, এর মধ্যে ৩০টি জ্যাজের ছবি আর ৩০টি অনন্তের ছবি এরইমধ্যে ফিক্সড। বাকি ছবিগুলো কোথায় চলবে এর কোনো দিশেই নেই।’