উপস্থাপনায় সামিহা

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২০:৫৪
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন সামিহা। প্রতিযোগীতার পর একক নাটক এবং ধারাবাহিকে মহাব্যস্ত থাকেন এই তারকা। নতুন খবর হলো এই তারকা এবার উপস্থাপনায় নিজের নাম লেখালেন। জিটিভির জন্য নির্মিত রমজানের বিশেষ অনুষ্ঠান ‘চটজলদি ইফতার’ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।