বৈরুতে হিজবুল্লাহ ঘাঁটিতে গাড়িবোমা হামলা

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:১৭
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে শিয়া হিজবুল্লাহ গেরিলাদের ঘাঁটি বির আল আবেদ এলাকায় মঙ্গলবার শক্তিশালী এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৮জন আহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। কিন্তু ঘটনাস্থল থেকে চিকিত্সক সূত্রে বোমা হামলায় নিহতের সঠিক সংখ্যা প্রাথমিক খবরে নিশ্চিত করতে পারেনি তারা। হিজবুল্লাহ গেরিলারা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে লড়াইয়ে যোগ দেয়ায় তাদের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে সিরীয় বিদ্রোহীরা। এতে করে লেবাননে উত্তেজনা দেখা দিয়েছে। ইসলামিক সেন্টারে গাড়ি দাঁড় করে রাখার জায়গায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে হিজবুল্লাহ পরিচালিত আল মানার টিভি।