ব্রাজিলের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দাগিরির ঘটনা তদন্তের নির্দেশ

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:১৮
ব্রাজিল দেশটির নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রনিক গোয়েন্দা নজরদারির খবরের বিষয় তদন্ত করবে। প্রেসিডেন্ট দিলমা রুসেফ সোমবার বলেছেন, যদি এটি প্রমাণিত হয়, তবে তা হবে সার্বভৌমত্ব লংঘনের ঘটনা। রবিবার ডেইলি ও গ্লোবো ব্রাজিলের নাগরিক এবং কোম্পানির পাশাপাশি দেশটিতে ভ্রমণকারী ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সীর (এনএসএ) গোয়েন্দা নজরদারির খবর প্রকাশের পরে তিনি এ মন্তব্য করেন। পত্রিকাটি এনএসএ’র সাবেক সদস্য পলাতক এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য তুলে ধরে। রুসেফ ন্যাশনাল টেলি কমিউনিকেশন এজেন্সী এবং কেন্দ্রীয় পুলিশকে ওই রিপোর্ট তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি হবে সার্বভৌমত্ব এবং মানবাধিকার লংঘন।’ এ বিষয়ে ব্রাজিলের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট।