রাশিয়ার দাগেস্তানে সাংবাদিক নিহত

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:১৮
রাশিয়ার গোলযোগপূর্ণ দাগেস্তান অঞ্চলে মঙ্গলবার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। পেশাগত কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা মখাচকালা ভিত্তিক নভোয়ি দেলো সংবাদপত্রে কর্মরত সাংবাদিক আখমেদনাভি আখমেদনাভিয়েভকে মঙ্গলবার মখাচকালার উপকণ্ঠে গুলি করে হত্যা করে।