রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু গতকাল বুধবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব অবশেষে গ্রহণ করেছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ পর্যন্ত তার এ দায়িত্ব অব্যাহত থাকবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের গত ২৭ জুনের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়।
