রাবিতে ছাত্রদল কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৭

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৫৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদেরকে মোটরসাইকেলে শোডাউন দেয়ার সময় ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। এসময় সাংবাদিকসহ ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহম্মেদ মামুনের নেতৃত্বে ছাত্রদলের ১০-১৫ জন নেতাকর্মী মোটরসাইকেলযোগে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা ক্যাম্পাসে বেপরোয়াভাবে মোটরসাইকেলে শোডাউন দিতে থাকে। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। ছাত্রদল কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে শোডাউন করতে থাকলে পুলিশ মোটরসাইকেল আটক করে এবং তাদেরকে লাঠিপেটা করে। এসময় ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করতে ১০-১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আটক ছাত্রদল নেতাকর্মীরা হলেন মাহফুজ, রাজু আহম্মেদ মামুন, এহসান, আতিক ও রানা। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছাত্রদলের কিছু নেতাকর্মী বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল ছুঁড়ে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক দাবি করেন, ‘বিনা উসকানিতে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।