দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘আমার জেলা বগুড়া’ শীর্ষক বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে । মোড়ক উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ খান। ইত্তেফাকের জেলা প্রতিনিধি বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জি এম সজলের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, প্রদীপ ভট্টাচার্য শংকর, লিমন বাশার, এএইচএম আখতারুজ্জামান, জে এম রউফ, মহসীন আলী রাজু, মোমিনুর রশীদ সাইন, শফিকুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। এসময় দৈনিক ইত্তেফাকের শেরপুর সংবাদদাতা আব্দুল মান্নান ভূঁইয়া, কাহালুর আব্দুস ছালেক তোতা, সোনাতলার মোশাররফ হোসেন মজনু, দুপচাঁচিয়ার সংবাদদাতা পবন কুমার আগরওয়াল ও ফটো সাংবাদিক শাহীনুর হোসেন বিমু প্রমুখ উপস্থিত ছিলেন।
