চট্টগ্রামের মিরসরাই ট্রাজেডির ২য় বর্ষপূর্তি পালন উপলক্ষে গত মঙ্গলবার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুলাইয়ের এই দিনে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের খেলা দেখে বাড়ি ফেরার পথে মিনি ট্রাক খাদে পড়ে ৩৯ জন ছাত্রসহ ৪৫ জন মারা যায়। এর মধ্যে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, প্রাইমারী স্কুলের ৪ জন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার ২ জন, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের ২ জন, একজন অভিভাবক ও দু’জন ফুটবলপ্রেমী মারা যায়।
