মতলব দক্ষিণ উপজেলায় আফিয়া আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর খুনীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে শহরের বরদিয়া এলাকায় মতলব-চাঁদপুর সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা গেছে, গত ২৩ জুন দিঘলদী গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা আফিয়া আক্তার চট্টগ্রাম থেকে ট্রেনে বাড়ি আসার পথে নিখোঁজ হয়। চারদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরই আফিয়ার পূর্ব পরিচিত ড্রাইভার কামরুল ইসলাম স্বপরিবারে আত্মগোপন করেন। এ ঘটনার ১৬ দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
