শিশুকন্যাকে হত্যা করায় পিতা আটক

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:০৭
পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার এক পিতা ধারালো বঁটি দিয়ে ১০ মাস বয়সী শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে। লোমহর্ষক এ ঘটনাটি ঘটে সৈয়দপুর উপজেলা সদরের চাঁদনগর এলাকায়। ওসি মনিরুজ্জামান মনির জানান, ওই এলাকার মাসুদ আলম সম্রাট পারিবারিক কারণে তার ১০ মাসের শিশু কন্যা নিসাত পারভীন এবং ভাই আলমগীর কবীর সাজুর ৪ বছরের পুত্র শাহিনকে ধারালো বঁটি দিয়ে কোপায়। তবে ঘটনাস্থলেই শিশু নিশাত মারা যায় এবং গুরুতর অবস্থায় শাহিনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিতা মাসুদ আলম সম্রাটকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।