শ্যামনগরে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:০৮
সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা এনায়েত করিম, যুবলীগ কর্মী আ. আহাদ, আদম আলীসহ ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান জিএম শফিউল আযম লেনিন বাদী হয়ে ৯ জনসহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। শ্যামনগর থানার ওসি আসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সম্প্রতি শ্যামনগর উপজেলার মাজাট গ্রামে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জিএম শফিউল আযম সমর্থিত শ্রমিক লীগ নেতা লিয়াকত ও লেনিনের উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার সমর্থকদের মধ্যে তিন দফায় সংঘর্ষ বাধে। এ সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় চণ্ডিপুর গ্রামের আওয়ামী লীগ নেতা জিএম শফিউল আযম লেনিনের ভাড়া বাসায় সশস্ত্র হামলা চালায়।