রায়পুরায় সংঘর্ষ

ভাংচুর ও ঘরে অগ্নিসংযোগ

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:০৯
উপজেলার দুর্গম চরাঞ্চল নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিনে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকটি বসতঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুরুষ-মহিলাসহ আহত হয় অন্তত ৫ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। জানা যায়, গোপীনাথপুর গ্রামের রহিম ও জজ মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত্ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের গত শনিবার থেকে সোমবার পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়পুরা থানার ওসি পিপিএম মাহমুদুল ইসলাম জানান, এসব এলাকা থেকে পুলিশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং উভয় গ্রুপের লাঠিয়াল বাহিনীর নেতা হিসেবে খ্যাত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।