মানবতার কল্যাণে সত্যের প্রকাশ করুন

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:১৩
সমপ্রতি দৈনিক দেশেরপত্রের কার্যক্রম, লক্ষ্য নিয়ে দেশব্যাপী ক্যাম্পেইন ও সংবাদ প্রতিনিধিদের প্রশিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রর্দশিত হয়। এসময় মানবতার কল্যাণে সত্যের প্রকাশ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম। এছাড়া পত্রিকাটির উপদেষ্টা মো.মশিউর রহমান, প্রধান বার্তা সম্পাদক এসএম সামসুল হুদা, ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দা পন্নী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যাপক ড. গোলাম রহমান, দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক খালেদা ইসলাম, সাবেক বিচারপতি সিকদার মকবুল হক, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, গীতিকার ও কবি কেজি মোস্তফা এবং দৈনিক নিউজের সম্পাদক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি